News71.com
 Bangladesh
 16 Feb 21, 09:38 PM
 247           
 0
 16 Feb 21, 09:38 PM

কৃষিপণ্য আমদানি-রপ্তানির সনদ মিলবে অনলাইনে॥

কৃষিপণ্য আমদানি-রপ্তানির সনদ মিলবে অনলাইনে॥

 

নিউজ ডেস্কঃ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীন উদ্ভিদ সংগনিরোধ উইং এর অটোমেশন কার্যক্রমের উদ্বোধন করেছেন কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক, এমপি। এর ফলে এখন থেকে কৃষিপণ্য আমদানি-রপ্তানির সনদ মিলবে অনলাইনে। কৃষিমন্ত্রী মঙ্গলবার কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষ থেকে অনলাইনে এ অটোমেশন কার্যক্রমের উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী বলেন, এই অটোমেশনের ফলে সেবাগ্রহীতারা দ্রুত সহজে সেবা পাবেন। সনদ গ্রহণে ভোগান্তি কমবে এবং পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত ও রাজস্ব ফাঁকি বন্ধ হবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালে ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ার ঘোষণা দিয়েছিলেন। সেটি ছিল অত্যন্ত দূরদর্শিতা ও প্রজ্ঞার প্রতিফলন। ডিজিটাল বাংলাদেশ আজ বাস্তবে পরিণত হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন