News71.com
 Bangladesh
 16 Feb 21, 08:23 PM
 238           
 0
 16 Feb 21, 08:23 PM

মার্চেই চালু হচ্ছে বিমানের টরেন্টো, টোকিও ও চেন্নাই নিয়মিত ফ্লাইট॥ প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী

মার্চেই চালু হচ্ছে বিমানের টরেন্টো, টোকিও ও চেন্নাই নিয়মিত ফ্লাইট॥ প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী

 

নিউজ ডেস্কঃ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, ‘আগামী মার্চ মাসে টরেন্টো, টোকিও ও চেন্নাই রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট শুরু হবে। ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইটের ব্যাপারেও দ্রুত সুখবর আসছে। সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মুদ্রণ ও প্রকাশনা বিভাগের বাণিজ্যিক সেবা কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে রাজধানীর ফার্মগেটে বিমান প্রেসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তথ্য অধিদপ্তরের এক তথ্যবিবরণীতে তার এই বক্তব্যের কথা জানানো হয়েছে। 

 

প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক আগ্রহ ও চেষ্টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান বহরে যুক্ত হয়েছে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির নতুন ১৩টি উড়োজাহাজ। অচিরেই আরও দুটি নতুন ড্যাশ-৮ উড়োজাহাজ বহরে যুক্ত হবে। এই উড়োজাহাজগুলোর মাধ্যমে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে যাত্রীদের সর্বোচ্চ মানের সেবা প্রদান করা হচ্ছে। সর্বোচ্চ মানের যাত্রীসেবা নিশ্চিতে বিমানের কোনো কর্মকর্তার গাফিলতি সহ্য করা হবে না।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন