News71.com
 Bangladesh
 16 Feb 21, 12:40 PM
 285           
 0
 16 Feb 21, 12:40 PM

আল-জাজিরার প্রতিবেদন জনমনে বিভ্রান্তির সৃষ্টি করছে॥ আইএসপিআর

আল-জাজিরার প্রতিবেদন জনমনে বিভ্রান্তির সৃষ্টি করছে॥ আইএসপিআর

 

নিউজ ডেস্কঃ কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা টেলিভিশনে প্রচারিত ‘অল দি প্রাইম মিনিস্টারস ম্যান’ শীর্ষক প্রতিবেদনটিতে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে অসংখ্য ভুল তথ্য পরিবেশন করা হয়েছে। ইসরায়েল থেকে স্পাইওয়্যার ক্রয় করার কথা বলা হলেও তা আদৌ সত্য নয় এবং সরঞ্জামটির কোথাও ইসরাইল এর নাম লেখা নেই।এর ফলে জনমনে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে সেনাসদর দফতর। সোমবার (১৫ ফেব্রুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ অধিদফতরের প্রতিবাদ লিপিতে এ কথা বলা হয়েছে।

 

এতে বলা হয়, প্রতিবেদনটিতে সামগ্রিকভাবে বাংলাদেশ সরকার ও বাংলাদেশ সেনাবাহিনী তথা সেনাবাহিনী প্রধানকে বাংলাদেশের জনগণ ও বিশ্বের দরবারে বিতর্কিত, অগ্রহণযোগ্য ও হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে। এ লক্ষ্যে কিছু বিচ্ছিন্ন ঘটনার সাথে উদ্দেশ্য প্রণোদিতভাবে অন্যান্য অসত্য, বানোয়াট, মনগড়া, অনুমান নির্ভর ও অসমর্থিত তথ্য সংযুক্ত করে এই প্রতিবেদনটি প্রস্তুত করা হয়েছে। প্রতিবেদনটিতে প্রকাশিত বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক ইসরায়েল থেকে স্পাইওয়্যার ক্রয় করার বিষয়টিকে মিথ্যা উল্লেখ করে বলা হয়েছে, পরিবেশিত তথ্যচিত্রে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক ইসরাইল হতে স্পাইওয়্যার ক্রয় করা এবং বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন ক্রয় প্রক্রিয়ায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সেনাবাহিনী প্রধানের ভাইকে সম্পৃক্ত করে কিছু মিথ্যা তথ্য প্রকাশ করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন