News71.com
 Bangladesh
 16 Feb 21, 12:34 PM
 231           
 0
 16 Feb 21, 12:34 PM

লেবানন থেকে দেশে ফিরছেন ৪৩২ বাংলাদেশি॥

লেবানন থেকে দেশে ফিরছেন ৪৩২ বাংলাদেশি॥

 

নিউজ ডেস্কঃ লেবানন থেকে স্বেচ্ছায় দেশে ফিরছেন ৪৩২ বাংলাদেশি। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকা পৌঁছাবেন। বৈরুতের বাংলাদেশ দূতাবাস জানায়, লেবানন থেকে স্বেচ্ছায় দেশে ফেরার কর্মসূচির প্রথম ফ্লাইট শুরু হয়েছে। বাংলাদেশ দূতাবাস বৈরুতের তত্ত্বাবধানে ৪৩২ জন যাত্রী নিয়ে বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের চার্টার্ডকৃত বিমানটি (বোয়িং-৭৭৭) ১৫ ফেব্রুয়ারি রাত সাড়ে ১১টায় বৈরুত রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন