News71.com
 Bangladesh
 15 Feb 21, 09:57 PM
 344           
 0
 15 Feb 21, 09:57 PM

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটির মালিকানা অর্জন করলেন বাঙালি ইঞ্জিনিয়ার আবু বকর হানিফ॥

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটির মালিকানা অর্জন করলেন বাঙালি ইঞ্জিনিয়ার আবু বকর হানিফ॥

 

নিউজ ডেস্কঃ ভাষার মাসে বহুজাতিক মার্কিন সমাজে বাঙালির এগিয়ে চলার অভিযাত্রায় যুক্ত হলো আরেকটি অধ্যায়। এজন্য কঠোর পরিশ্রমী এবং মেধাবি একজন অভিবাসী ইতিহাসের অংশ হলেন। তিনি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি সংলগ্ন ভার্জিনিয়ায় বসবাসরত ‘ম্যাজিকম্যান’ খ্যাত ইঞ্জিনিয়ার আবু বকর হানিফ। এই প্রথম যুক্তরাষ্ট্রে একটি ইউনিভার্সিটির মালিকানা অর্জনের মধ্য দিয়ে এ অধ্যায়ের যাত্রা। আর তা ঘটলো ১১ ফেব্রুয়ারি ভার্জিনিয়া স্টেটের ভিয়েনায় অবস্থিত ‘আই গ্লোবাল ইউনিভার্সিটি’ (ইনোভেটিভ গ্লোবাল ইউনিভার্সিটি তথা আইজিইউ)’র পুরো দায়িত্ব গ্রহণের মাধ্যমে। 

 

ভার্সিটি কর্তৃপক্ষ ১৪ ফেব্রুয়ারি রবিবার জানান, গত ১১ ফেব্রুয়ারি কাগজপত্রের স্বাক্ষর-অনুস্বাক্ষর এবং রাষ্ট্রীয় প্রটোকল মেনে  বিশ্ববিদ্যালয়ের মালিকানা হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে যা যুক্তরাষ্ট্রেই শুধু নয় সমগ্র প্রবাসে সুধীমহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। কারণ বাংলাদেশের মেধাবি শিক্ষার্থীরাও বৃত্তি নিয়ে উচ্চ শিক্ষার্থে যুক্তরাষ্ট্রে অধিক হারে আসতে সক্ষম হবেন এই প্রতিষ্ঠানের মাধ্যমে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন