News71.com
 Bangladesh
 15 Feb 21, 08:37 PM
 234           
 0
 15 Feb 21, 08:37 PM

তিস্তা চুক্তি না হওয়া দুঃখজনক॥ ভারতীয় হাইকমিশনার

তিস্তা চুক্তি না হওয়া দুঃখজনক॥ ভারতীয় হাইকমিশনার

 

নিউজ ডেস্কঃ তিস্তা চুক্তি না হওয়াটা একটা দুঃখজনক বাস্তবতা বলে মন্তব্য করেছেন ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। তিনি আরও বলেন, তিস্তা নিয়ে আমরা রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে যাচ্ছি, তাদের কারণে চুক্তি করা সম্ভব হচ্ছে না। আজ সোমবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে একটি অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার এসব কথা বলেন। 

 

সীমান্তে হত্যা নিয়ে বিক্রম দোরাইস্বামী বলেন, সীমান্তে সব হত্যা ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী বিএসএফ ঘটায় না। এটা রোধ করতে দু’পক্ষকেই সচেষ্ট হতে হবে। ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশ-নেপাল-ভুটানের মধ্যে যোগাযোগের ব্যাপারে ভারত নীতিগতভাবে একমত। কিন্তু বাংলাদেশের ভেতরে কীভাবে সেটা পরিচালনা হবে, তা এখন বাংলাদেশকে ঠিক করতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন