News71.com
 Bangladesh
 15 Feb 21, 08:37 PM
 237           
 0
 15 Feb 21, 08:37 PM

স্থগিত কেন্দ্রের ভোটেই নির্ধারিত হবে নরসিংদী পৌরসভার ভাগ্য॥

স্থগিত কেন্দ্রের ভোটেই নির্ধারিত হবে নরসিংদী পৌরসভার ভাগ্য॥

 

নিউজ ডেস্কঃ স্থগিত হওয়া ৪টি কেন্দ্রের ফলাফলেই নির্ধারিত হবে নরসিংদী পৌরসভা নির্বাচনের ভাগ্য। রোববার (১৪ ফেব্রুয়ারি) রাতে পৌরসভার ৪০টি কেন্দ্রের মধ্যে ৩৬টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত কেন্দ্রগুলোর ফলে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আমজাদ হোসেন বাচ্চু পেয়েছেন ১৮,৫৪৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোবাইল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এস এম কাইয়ুম সরকার পেয়েছেন ১৭,৩৭০ ভোট। বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হারুনুর রশিদ পেয়েছেন ৯,৬৭৭ ভোট। ঘোষিত ফলে ১,১৭৬টি ভোট পেয়ে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী।

 

রোববার দিবাগত রাত ১টায় নরসিংদী মুসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামের হলরুমে পৌর নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নরসিংদী পৌরসভার রিটার্নি অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক কমল কুমার ঘোষ।নির্বাচনে বেশ কয়েকটি কেন্দ্রে জাল ভোট দেওয়া, ককটেল সদৃশ বস্তু নিক্ষেপ ও ব্যালট পেপার ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। আর কাউন্সিলর প্রার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও জাল ভোট দেওয়ার অভিযোগে নরসিংদী পৌরসভা এলাকার ৪ নং ওয়ার্ডের ১টি ও ৮ নং ওয়ার্ডের ৩টি কেন্দ্রে নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন