News71.com
 Bangladesh
 15 Feb 21, 08:35 PM
 230           
 0
 15 Feb 21, 08:35 PM

আগামীকাল ব্লগার অভিজিৎ হত্যা মামলার রায়॥

আগামীকাল ব্লগার অভিজিৎ হত্যা মামলার রায়॥

 

নিউজ ডেস্কঃ ২০১৫ সালে ২৬শে ফেব্রুয়ারি বইমেলার কাছে কুপিয়ে হত্যা করা হয় বিজ্ঞান লেখক ব্লগার অভিজিৎ রায়কে। প্রায় ৬ বছর পর কাল দেয়া হচ্ছে এই হত্যা মামলার রায়। ছয় বছর আগে স্ত্রী রাফিদা আহমেদ বন্যাকে নিয়ে বইমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জঙ্গি হামলায় নিহত হন তিনি। চাপাতির আঘাতে আঙুল হারান তার স্ত্রী। 

 

এই হত্যাকাণ্ডে বারো জনের সম্পৃক্ততা পাওয়া গেলেও পাঁচজনের পূর্ণাঙ্গ নাম-ঠিকানার অভাবে এবং আরেকজন বন্দুকযুদ্ধে নিহত হওয়ায় তাদের বাদ দিয়ে আসামি করা হয় ছয় জনকে। উগ্রপন্থী ব্লগার শফিউর রহমান ফারাবী বাদে বাকি পাঁচ আসামিই আনসার আল ইসলামের সদস্য। পলাতক রয়েছে চাকরিচ্যুত মেজর জিয়া ও আকরাম। 

 

রাষ্ট্রপক্ষের আইনজীবী গোলাম ছারোয়ার খান জাকির জানান, আমরা রাষ্ট্রপক্ষ থেকে প্রমাণ করতে সক্ষম হয়েছি এবং মাননীয় আদালতে যুক্তি-তর্কে উপস্থাপন করেছি, বোঝাতে চেষ্টা করেছি এবং আমরা রাষ্ট্রপক্ষ থেকে এই আসামীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আশা করছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন