News71.com
 Bangladesh
 15 Feb 21, 08:32 PM
 232           
 0
 15 Feb 21, 08:32 PM

সরকারি অর্থ আত্মসাতের ঘটনায় কুষ্টিয়ায় পুলিশ কর্মকর্তার কারাদণ্ড॥

সরকারি অর্থ আত্মসাতের ঘটনায় কুষ্টিয়ায় পুলিশ কর্মকর্তার কারাদণ্ড॥

 

নিউজ ডেস্কঃ কুষ্টিয়ায় আদালতে চাকরিকালীন জরিমানার সরকারি অর্থ কোষাগারে জমা না দিয়ে আত্মসাতের ঘটনায় মোস্তফা হাওলাদার নামে পুলিশের এক এসআই’কে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকালে বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আশরাফুল ইসলাম এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে তাকে ৭০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন আসামি মোস্তফা হওলাদার। 

 

আদালত সূত্র জানায়, সরকারি অর্থ আত্মসাতের ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় ২০১০ সালের ১২ ডিসেম্বর ১৯৭৪ সালের দুর্নীতি প্রতিরোধ আইনে এসআই মোস্তফা হাওলাদারের বিরুদ্ধে মামলা হয়। দীর্ঘদিন মামলা চলার পর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিচারক সোমবার রায় ঘোষণা করেন। এতে ৩ বছরের কারাদণ্ডের পাশাপাশি ৭০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন