
নিউজ ডেস্কঃ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে গণহত্যার অপরাধে পাকিস্তানের বিচার যে কোনো সময় হতে পারে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। তিনি বলেন, ১৯৭৪ সালে ত্রিপক্ষীয় চুক্তি হলেও পাকিস্তানি গণহত্যার বিচার যে কোনো সময় হতে পারে। কেননা গণহত্যার বিচারের কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। কোনো দেশের বিরুদ্ধে গণহত্যার সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তার বিচার যে কোনো সময় হতে পারে। আজ সোমবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ- ডিকাব আয়োজিত ‘ডিকাব টক’ এ অংশ নেন বিক্রম দোরাইস্বামী।