
নিউজ ডেস্কঃ বাড়ি ভাড়া বাকি থাকায় রংপুরে নর্দান বেসরকারি মেডিকেল কলেজের ৩২ নেপালি শিক্ষার্থীকে মধ্যরাতে মেস থেকে বের করে দেয়ার ঘটনা ঘটেছে। রোববার (১৪ ফেব্রুয়ারি) দিনগত রাত আনুমানিক ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ অবস্থায় নর্দান কর্তৃপক্ষ দায়িত্ব না নেয়ায় থানায় সাধারণ ডায়রি করেছে বিদেশি ওই শিক্ষার্থীরা।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর মেডিকেলে অবস্থানরত স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি (এডুকেশন) একেএম এনায়েত হোসেনকে বিষয়টি জানাতে গিয়েও ব্যর্থ হয়ে সেখানে মানববন্ধন করেছে তারা। মানববন্ধনে অন্য শিক্ষার্থীরা অংশ নিয়ে সমস্যা দ্রুত সমাধানের দাবি জানিয়েছে।
এক নেপালি শিক্ষার্থীরা জানান, অনুমোদনহীন নর্দান মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা ও মাইগ্রেশনের জন্য পাঁচ দিনব্যাপী চলমান আন্দোলনের কারণে রংপুরে অবস্থিত নর্দান মেডিকেল কলেজে পড়ুয়া নেপালি শিক্ষার্থীদের হোস্টেল থেকে বের করে দেওয়া হয়েছে। কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়াই মালিকপক্ষ কৌশলে তাদেরকে রোববার রাত ১১টার দিকে হোস্টেল থেকে হুমকি-ধমকি দিয়ে বের করে দেয়।