News71.com
 Bangladesh
 15 Feb 21, 08:25 PM
 219           
 0
 15 Feb 21, 08:25 PM

বাংলাদেশি গৃহকর্মী হত্যার দায়ে সৌদি গৃহকর্ত্রীর মৃত্যুদণ্ড।।

বাংলাদেশি গৃহকর্মী হত্যার দায়ে সৌদি গৃহকর্ত্রীর মৃত্যুদণ্ড।।

 

নিউজ ডেস্কঃ বাংলাদেশি গৃহকর্মী আবিরন বেগম হত্যায় সৌদি আরবে একজনের মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। রোববার (১৪ ফেব্রুয়ারি) রিয়াদের ক্রিমিনাল কোর্ট এই রায় ঘোষণা করেন। রায়ে সৌদি গৃহকর্ত্রীর মৃত্যুদণ্ডের পাশাপাশি গৃহকর্তার কারাদণ্ড ও ৫০ হাজার রিয়াল জরিমানা করা হয়েছে।

 

বাংলাদেশি গৃহকর্মীকে হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামি ওই গৃহকর্ত্রীর নাম আয়েশা আল জিজানী। সুনির্দিষ্টভাবে ইচ্ছাকৃত হত্যাকাণ্ড সংঘটিত করার কারণে তার বিরুদ্ধে রায় দেওয়া হয়। আদালত রায়ে গৃহকর্তা বাসেম সালেমের বিরুদ্ধে আলামত ধ্বংসের অভিযোগ, আবিরন বেগমকে নিজ বাসার বাইরে বিভিন্ন জায়গায় কাজে পাঠানো ও চিকিৎসার ব্যবস্থা না করায় পৃথক পৃথক অভিযোগে মোট ৩ বছর ২ মাস কারাদণ্ডের আদেশ দেন ও ৫০ হাজার সৌদি রিয়াল জরিমানা করেন।

 

আদালত অন্য আসামি সৌদি দম্পতির কিশোর পুত্র ওয়ালিদ বাসেম সালেমের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে হত্যাকাণ্ডে সহযোগিতা করার প্রমাণ পাননি বলে জানান। তবে আবিরন বেগমকে বিভিন্নভাবে অসহযোগিতা করায় তাকে সাত মাসের কিশোর সংশোধনাগারে থাকার আদেশ দেওয়া হয়। রায়ের বিরুদ্ধে আগামী ৩০ দিনের মধ্যে আপিল করার সুযোগ রয়েছে বলে আদালত জানিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন