News71.com
 Bangladesh
 15 Feb 21, 12:29 PM
 293           
 0
 15 Feb 21, 12:29 PM

পেনশনের সময় নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন জারি॥

পেনশনের সময় নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন জারি॥

 

নিউজ ডেস্কঃ সরকারি চাকরিজীবীরা অবসরে যাওয়ার ঠিক এক বছর আগে অবসর প্রস্তুতিমূলক ছুটিতে (এলপিআর) যান। এলপিআর শেষ হওয়ার পর তারা যান অবসরে। এই অবসরের নামই অবসর-উত্তর ছুটি (পিআরএল)। কেউ কেউ এলপিআরে থাকতেই পিআরএলে যেতে চান এবং যানও। সে ক্ষেত্রে পেনশন, আর্থিক সুবিধা, অবসরের তারিখ, এলপিআর শুরুর তারিখ এবং চূড়ান্ত অবসর শুরুর তারিখ নিয়ে বিভ্রান্তি দেখা দেয়। 

 

এই বিভ্রান্তি দূর করতেই গতকাল রোববার (১৪ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, এলপিআরকে পিআরএলে রূপান্তর করলে পিআরএল কাল পেনশনযোগ্য চাকরি হিসেবে গণ্য হবে না। তবে ওই সরকারি কর্মচারী এলপিআরে থাকার সময় যেসব সুযোগ-সুবিধা পাওয়ার যোগ্য, পিআরএলে গেলেও তিনি ওগুলো পাবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন