News71.com
 Bangladesh
 15 Feb 21, 12:15 PM
 309           
 0
 15 Feb 21, 12:15 PM

যাত্রাবাড়ীতে ৫৪ কেজি গাঁজাসহ আটক ৫ জন॥

যাত্রাবাড়ীতে ৫৪ কেজি গাঁজাসহ আটক ৫ জন॥

নিউজ ডেস্কঃ রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৫৪ কেজি গাঁজা ও ১৩০ বোতল ফেনসিডিলসহ পাঁচ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‍্যাব)। রোববার (১৪ ফেব্রুয়ারি) রাতে র‌্যাব-১০ এর উপ অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান  বিষয়টি নিশ্চিত করেন।আটকরা হলেন সৌরভ আহম্মেদ মিজান ওরফে সাজন (২৩), মোস্তফা (২৯), গিয়াস উদ্দিন (৩০), হাসান (২৬) ও মনিরুল ইসলাম মনির (২৫)। মেজর শাহরিয়ার জিয়াউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোর সাড়ে ৫টায় র‌্যাব-১০ এর একটি দল রাজধানীর যাত্রাবাড়ী থানার সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় অভিযান চালায়। অভিযানে ৫৪ কেজি গাঁজা ও ১৩০ বোতল ফেনসিডিলসহ পাঁচ মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি প্রাইভেট কার, ছয়টি মোবাইল ফোন ও দুই হাজার ৮৭০ টাকা জব্দ করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন