News71.com
 Bangladesh
 15 Feb 21, 12:14 PM
 312           
 0
 15 Feb 21, 12:14 PM

ডিজিটাল দক্ষতা ছাড়া আগামীতে টিকে থাকা কঠিন।॥ মন্ত্রী মোস্তফা জব্বার

ডিজিটাল দক্ষতা ছাড়া আগামীতে টিকে থাকা কঠিন।॥ মন্ত্রী মোস্তফা জব্বার

 

নিউজ ডেস্কঃ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ‘ডিজিটাল দক্ষতা ছাড়া সামনের দিনে টিকে থাকা কঠিন হবে। ডিজিটাল যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় তরুণ প্রজন্মকে ডিজিটাল দক্ষতা অর্জন করতে হবে।’ রোববার (১৪ ফেব্রুয়ারি) মন্ত্রী নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘বসন্ত উৎসব’ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। প্রকৃতির বসন্তের আমেজের মতোই নিজের জীবনে বসন্তের আনন্দ বয়ে আনতে হবে’ এ কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, পৃথিবীর ইতিহাসে বাঙালি এক অনন্য জাতি। বিশ্বে খুব কম জাতি আছে যারা ভাষা, সংস্কৃতি ও জাতিস্বত্ত্বা রক্ত দিয়ে রক্ষা করেছে। রক্ত দিয়ে বাঙালি নিজের রাষ্ট্র তৈরি করেছে, তার নিজস্ব সংস্কৃতিকে বিকশিত করছে, অসাম্প্রদায়িক চেতনা তুলে ধরছে। নিজেদের জীবনে বসন্ত তৈরি করে বাঙালির শৌর্য বীর্যের গৌরব অক্ষুণ্ণ রাখার জন্য তিনি দেশের তরুণ সমাজের প্রতি আহ্বান জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন