News71.com
 Bangladesh
 14 Feb 21, 10:51 PM
 226           
 0
 14 Feb 21, 10:51 PM

গ্রামগুলোকে শহরে পরিণত করছে সরকার।। মন্ত্রী মো. শাহাব উদ্দিন

গ্রামগুলোকে শহরে পরিণত করছে সরকার।। মন্ত্রী মো. শাহাব উদ্দিন

 

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর ‘আমার গ্রাম, আমার শহর’ শ্লোগান বাস্তবায়ন করে দেশের গ্রামগুলোকে শহরে পরিণত করা হচ্ছে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন। তিনি বলেছেন বিদ্যুৎ, গ্যাস ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থাসহ শহরের সকল সুবিধা গ্রামে পৌঁছানোর ব্যবস্থা করা হচ্ছে। বর্তমান সরকারের উন্নয়নের এই ধারা অব্যাহত থাকবে। 

 

দেশের কোনো মানুষ গৃহহীন থাকবে না উল্লেখ করে পরিবেশ মন্ত্রী বলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকেও জলবায়ু ক্ষতিগ্রস্ত গৃহহীনদের গৃহের ব্যবস্থা করা হবে। রোববার (১৪ ফেব্রুয়ারি) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অর্থায়নে মৌলভীবাজারের বড়লেখা পৌরসভায় সৌর সড়কবাতি প্রকল্পের উদ্বোধন ও নবনির্বাচিত বড়লেখা পৌর পরিষদের দায়িত্বভার গ্রহণ উপলক্ষে পৌর মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ মন্ত্রী এসব কথা বলেন। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন