
নিউজ ডেস্কঃ হিলি ও পাশের সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণের ইয়াবা ট্যাবলেট, আতশবাজি, ভারতীয় শাড়ি, মাদকদ্রব্য ও মোটরসাইকেলসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। রোববার (১৪ ফেব্রুয়ারি) ভোর থেকে দুপুর পর্যন্ত সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়।
বিজিবি অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ ফেরদৌস হাসান টিটো জানান ভোরে হিলি, মংলা, বাসুদেবপুর, খাংগর হাটখোলা, ভাইগর এসব এলাকায় অভিযান চালিয়ে ২০ লাখ ৭৩ হাজার ৬৪০ টাকা মূল্যের ইয়াবা ট্যাবলেট, আতশবাজি, শাড়ি, মাদকদ্রব্য ও মোটর সাইকেল উদ্ধার করা হয়। জয়পুরহাট জেলার পাচবিবি উপজেলার শ্রীমন্তপুর গ্রামের মৃত. নছের আলীর ছেলে মো. নুর মোহাম্মদকে এ সময় আটক করা হয়।