News71.com
 Bangladesh
 14 Feb 21, 02:29 PM
 283           
 0
 14 Feb 21, 02:29 PM

আগামী সপ্তাহে তাপমাত্রা আরো বাড়বে।। আবহাওয়া অধিদফতর

আগামী সপ্তাহে তাপমাত্রা আরো বাড়বে।। আবহাওয়া অধিদফতর

 

নিউজ ডেস্কঃ মাঘের শেষে এসে দিনদিন বাড়ছে তাপমাত্রা। আগামী সপ্তাহে যা আরো বাড়ার আভাস রয়েছে। আবহাওয়া অধিদফতর শনিবার (১৩ ফেব্রুয়ারি) এক পূর্বাভাসে জানিয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ কারণে রোববার (১৪ ফেব্রুয়ারি) সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।

 

এছাড়া সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী সোমবার নাগাদ আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। বৃহস্পতিবার নাগাদ তাপমাত্রা আরো বৃদ্ধি পাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন