
নিউজ ডেস্কঃ কিছুতেই থামছে না চোরাই পথে সোনা আমদানি। এবার রাজধানীর পল্টনে একটি মানি এক্সচেঞ্জ থেকে প্রায় ৩ কেজি সোনাসহ দুইজনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা অধিদফতর। তাদের অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রাও জব্দ করা হয়।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর পল্টনে ফয়েজ ট্রেডিং নামের একটি মানি এক্সচেঞ্জে অভিযান চালায় শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। এক ঘণ্টার অভিযানে ২০টি সোনার বারের পাশাপাশি কিছু অলংকার উদ্ধার করা হয়। এসময় বেশ কয়েকটি দেশের মুদ্রাসহ ২ জনকে আটক করা হয়। শুল্ক গোয়েন্দার মহাপরিচালক ড. আব্দুর রউফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।