News71.com
 Bangladesh
 14 Feb 21, 10:28 AM
 250           
 0
 14 Feb 21, 10:28 AM

সিডনিতে পানিতে ডুবে দুই বাংলাদেশির মৃত্যু।।

সিডনিতে পানিতে ডুবে দুই বাংলাদেশির মৃত্যু।।

 

নিউজ ডেস্কঃ সিডনিতে সমুদ্রে মাছ ধরতে গিয়ে দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। সিডনির পোর্ট ক্যাম্বেলাতে মাছ ধরার সময় বড় ঢেউয়ের ধাক্কায় সাগরে পড়ে গিয়ে দুজনের মৃত্যু হয়। নিহতরা হলেন মাহাদী খান ও মোজাফফর আহমেদ। তারা সিডনির লাকেম্বা ও ওয়ালি পার্কের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, উদ্ধারকারীরা মাহাদী খানকে সিপিআর দেওয়ার সময় ঘটনাস্থলেই মারা যান এবং মোজাফফর আহমেদকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। 

 

মাহাদী খানের বাড়ি মুন্সীগঞ্জে। মাহাদী খান পূর্ব থেকেই শ্বাসকষ্টজনিত সমস্যায় ভোগছিলেন এবং তিনি সাঁতার জানতেন না। মোজাফফর আহমেদ সিডনির ল্যাকাম্বায় ‘ডেইলি শপিং’ গ্রোসারি শপে কাজ করতেন। তার বাড়ি ফেনীতে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন