News71.com
 Bangladesh
 13 Feb 21, 10:39 PM
 262           
 0
 13 Feb 21, 10:39 PM

বিএনপিই এ দেশে স্বাধীনতার ইতিহাস বিকৃতির জনক।। ওবায়দুল কাদের

বিএনপিই এ দেশে স্বাধীনতার ইতিহাস বিকৃতির জনক।। ওবায়দুল কাদের

 

নিউজ ডেস্কঃ সরকার মুক্তিযুদ্ধের ইতিহাস ইচ্ছামতো রচনা করছে, বিএনপি নেতাদের এমন অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির নেতৃত্বে স্বাধীনতার চেতনাবিরোধী অপশক্তি যেভাবে ইতিহাস বিকৃতি ঘটিয়েছে, তার বিপরীতে নতুন প্রজন্ম এখন সত্যিকারের ইতিহাস জানতে পারছে।’ আজ শনিবার সকালে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

 

ওবায়দুল কাদের বলেন,‘কারা মুক্তিযুদ্ধের মহানায়ককে সপরিবারে হত্যার বেনিফিশিয়ারি, কারা এ দেশে খুনিদের বিচার চাওয়ার অধিকার হরণ করেছিল, তা নতুন প্রজন্ম জানতে পারছে বলে বিএনপির গাত্রদাহ শুরু হয়েছে। তিনি আরও বলেন, ‘মুক্তিযুদ্ধের মীমাংসিত বিষয়ে প্রশ্নবিদ্ধ করার অধিকার কারো নেই। বিএনপিই এ দেশে স্বাধীনতার ইতিহাস বিকৃতির জনক। বিএনপি মুখোশের আড়ালে স্বাধীনতাবিরোধী উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নের পৃষ্ঠপোষক।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন