News71.com
 Bangladesh
 13 Feb 21, 10:36 PM
 210           
 0
 13 Feb 21, 10:36 PM

নির্বাচন কমিশনের লক্ষ্য অবাধ-সুষ্ঠু নির্বাচন।। ইসি সচিব

নির্বাচন কমিশনের লক্ষ্য অবাধ-সুষ্ঠু নির্বাচন।। ইসি সচিব

 

নিউজ ডেস্কঃ নির্বাচন কমিশন (ইসি) সচিব হুমায়ুন কবীর খোন্দকার বলেছেন, নির্বাচন কমিশনের লক্ষ্য হচ্ছে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করা। এজন্য যা যা করা দরকার আমরা সব ব্যবস্থা নিয়েছি। শনিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে নির্বাচন ভবনের নিজ দফতরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

 

হুমায়ুন কবীর বলেন আপনারা জানেন যে, রোববার ৩৪টি জেলায় ৫৫টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। অনিয়ম রোধে প্রতি কেন্দ্রে ৩-৪ জন অস্ত্রধারী পুলিশ থাকবে। অঙ্গীভূত আনসারসহ সব মিলিয়ে প্রতি কেন্দ্রে ১১ থেকে ১৩ জন সদস্য থাকবেন। এর বাইরে আমাদের প্রতি ওয়ার্ডে একটি করে র‌্যাবের টিম থাকবে, পুলিশের টিম থাকবে। প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবে। রিটার্নিং কর্মকর্তার চাহিদার ভিত্তিতে ২৭টি স্থানে র‌্যাব, বিজিবির টিম বাড়ানো হয়েছে। 

 

তিনি বলেন আমরা আশা করছি, যে ভোট অনুষ্ঠিত হবে সেটা ফ্রি, ফেয়ার এবং একেবারে সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। 

ইসির বিশেষ নির্দেশনা যেটি রয়েছে, তা হলো ল অ্যান্ড অর্ডার যেন ঠিক থাকে। জেলা প্রশাসক, এসপি এবং রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে নির্বাচনটা যেন ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন