News71.com
 Bangladesh
 13 Feb 21, 10:35 PM
 206           
 0
 13 Feb 21, 10:35 PM

শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরেক দফা বাড়ছে।।

শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরেক দফা বাড়ছে।।

 

নিউজ ডেস্কঃ করোনা মহামারির কারণে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আরেক দফা বাড়ছে। শনিবার (১৩ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয় থেকে এমন আভাস পাওয়া গেছে। বাংলাদেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্তের পর গত ১৭ মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক ধাপে বাড়ানোর পর সেই ছুটি হয় ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে দেশে এখনও মহামারির প্রকোপ না কমায় ছুটি বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা।

 

করোনার কারণে ফেব্রুয়ারি মাস দেখে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে কিনা তা আগেই জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষা মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা জানিয়েছেন, মার্চে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হলেও তা কেবল এসএসসি ও এইচএসসি শিক্ষার্থীদের জন্য খোলা হবে। শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর বিষয়ে রাতে বা রোববার (১৪ ফেব্রুয়ারি) সকালে ঘোষণা আসতে পার বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন