News71.com
 Bangladesh
 13 Feb 21, 10:31 PM
 216           
 0
 13 Feb 21, 10:31 PM

সড়ক দুর্ঘটনায় ঢাবি ছাত্রলীগ নেতা নিহত।।

সড়ক দুর্ঘটনায় ঢাবি ছাত্রলীগ নেতা নিহত।।

 

নিউজ ডেস্কঃ মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মেহেদী হাসান শান্ত নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পরিসংখ্যান বিভাগের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তিনি ২০১৪-১৫ সেশনের শহীদুল্লাহ হলের আবাসিক ছাত্র ও ঢাবি ছাত্রলীগের উপ-পাঠাগার সম্পাদক ছিলেন। দুর্ঘটনায় গুরুতর আহত মেহেদী হাসান শান্ত চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আজ সন্ধ্যায় মৃত্যুবরণ করেন। 

 

নিহত শান্ত শিবপুর কলেজ গেট এলাকার পল্লী বিদ্যুতের ঠিকাদার মফিজুল ইসলামের ছেলে। এ দুর্ঘটনায় তার বন্ধু শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজের ছাত্র নাদিম সরকার (২৫) গুরুতর আহত হন। শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন