
নিউজ ডেস্কঃ ইতালির রোমে বাংলাদেশ দূতাবাস থেকে পাসপোর্ট সেবার জন্য অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট প্রদান কার্যক্রম সরাসরি ফেসবুকে প্রচার করা হয়েছে।
১২ ফেব্রুয়ারি প্রচারিত এ অনুষ্ঠানে রোমে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতাদের, প্রিন্ট ও টিভি মিডিয়ার সাংবাদিক এবং বিপুল সংখ্যক অনলাইন দর্শকের পাশাপাশি দূতাবাসে উপস্থিত অ্যাপয়েন্টমেন্ট গ্রহণকারী সেবা-প্রত্যাশীরাও অংশ নেন।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) রোমের বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রোমে নিযুক্ত রাষ্ট্রদূত মো. শামীম আহসান তার সূচনা বক্তব্যে আমন্ত্রিত উপস্থিত ও অনলাইনের সব অতিথিকে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান।