News71.com
 Bangladesh
 13 Feb 21, 12:53 PM
 261           
 0
 13 Feb 21, 12:53 PM

দুই লাখ কর্মসংস্থান সৃষ্টি করবে ওয়াই-ফাই।। শিবলী সাদিক এমপি

দুই লাখ কর্মসংস্থান সৃষ্টি করবে ওয়াই-ফাই।। শিবলী সাদিক এমপি

 

নিউজ ডেস্কঃ দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য মো. শিবলী সাদিক বলেছেন, তথ্য প্রযুক্তির মাধ্যমে দেশ অনেক দূর এগিয়েছে। তথ্য-প্রযুক্তি ব্যবহার করে অনেক কঠিন জিনিস সহজে জানতে পারছে সাধারণ মানুষ। সারাদেশে ইন্টারনেট ওয়াই-ফাই ব্যাপক বিস্তার শুরু করেছে। শিগগিরই এই এলাকার ২ লাখ বেকারের কর্মসংস্থান সৃষ্টি করবে স্বাধীন ওয়াই-ফাই।

 

ইতোমধ্যে সাধারণ মানুষের মধ্যে স্বাধীন ওয়াই-ফাই সেবা প্রদান করা হচ্ছে। গ্রামের সাধারণ মানুষের মধ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে স্বাধীন ওয়াই-ফাই। ইন্টারনেটের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা যাতে ভালো কিছু অর্জন করতে পারে সেটাই আশা করি। তিনি গতকাল শুক্রবার সন্ধ্যায় স্থানীয় আফতাবগঞ্জ বাজারে স্বাধীন ওয়াই-ফাই (প্লেক্সাস ক্লাউড) এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন