News71.com
 Bangladesh
 13 Feb 21, 12:45 PM
 266           
 0
 13 Feb 21, 12:45 PM

পিরোজপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ।। আহত ১০ জন

পিরোজপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ।। আহত ১০ জন

 

নিউজ ডেস্কঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষে কদমতলা ইউপি চেয়ারম্যান সহ ১০ জন আহত হয়েছে।

 

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে সদর উপজেলা কদমতলা ইউনিয়নের কদমতলা বাজারে এ ঘটনা ঘটে বলে জানান পিরোজপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা বেগম। এ হামলায় গুরুত্বর আহত ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন