News71.com
 Bangladesh
 13 Feb 21, 12:43 PM
 269           
 0
 13 Feb 21, 12:43 PM

বেতার বিশ্বব্যাপী একটি জনপ্রিয় গণমাধ্যম।। রাষ্ট্রপতি

বেতার বিশ্বব্যাপী একটি জনপ্রিয় গণমাধ্যম।। রাষ্ট্রপতি

 

নিউজ ডেস্কঃ বিশ্ব বেতার দিবস আজ শনিবার (১৩ ফেব্রুয়ারি)। বেতারের গুরুত্বকে তুলে ধরে সারা বিশ্বের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হবে। দিবসটির উদ্দেশ্য হল বেতারের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়ানো, বেতারের মাধ্যমে তথ্য প্রবাহ সহজতর করা এবং এই বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ‘নতুন বিশ্ব, নতুন বেতার’। বিশ্ব বেতার দিবস ২০২১ উপলক্ষে শনিবার (১৩ ফেব্রুয়ারি) জাতীয় বেতার ভবন, আগারগাঁও, ঢাকায় করোনা মহামারির কারণে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

 

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তার দেয়া বাণীতে বলেন, জনগণের কাছে তথ্য ও বিনোদন পৌঁছে দিতে বেতার বিশ্বব্যাপী একটি জনপ্রিয় গণমাধ্যম। তিনি বলেন, দেশের সবচেয়ে পুরোনো ও বৃহত্তম গণমাধ্যম বাংলাদেশ বেতার। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় দ্বিতীয় ফ্রন্ট হিসেবে স্বাধীনতার পক্ষে জনমত গঠন ও মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা যোগাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন