
নিউজ ডেস্কঃ চারিদিকে অনেক নোংরা খেলা হচ্ছে। এই দেশটাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা চলছে। এটা ক্ষমতা পরিবর্তনের খেলা না। বাংলাদেশটাকে আফগানিস্তানের চেয়েও খারাপ রাষ্ট্র বানানোর চেষ্টা চলছে। এজন্য শত শত হাজার হাজার কোটি টাকা বাংলাদেশে প্রবেশ করছে। আমাদের ভেতরের লোকও আছে। আমরা চলে গেলেও পরবর্তী জেনারেশন তো এখানে থাকবে। তাই দেশটা টিকিয়ে রাখার জন্য একটা খুঁটি দরকার, তার নাম শেখ হাসিনা।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে শামীম ওসমানের নাতি আরজিয়ান ওসমানের নামে আয়োজিত এক ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একথা বলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। তিনি আরও বলেন, গত তিন-চারদিন ধরে একটা মানুষের বিরুদ্ধে শুধু অভিযোগই শুনছি। আজ হুজুররা ক্ষেপেছেন, সেদিন দেখলাম হিন্দুরা ক্ষেপেছে। এখন আমি যদি কিছু বলি তাহলে খারাপ দেখায় বিষয়টা।