News71.com
 Bangladesh
 13 Feb 21, 12:14 PM
 235           
 0
 13 Feb 21, 12:14 PM

ধামরাইয়ে যেখানেই এলজিইডির রাস্তা সেখানেই দুর্নীতি।।

ধামরাইয়ে যেখানেই এলজিইডির রাস্তা সেখানেই দুর্নীতি।।

 

নিউজ ডেস্কঃ ঢাকার ধামরাইয়ে এলজিইডির অন্তর্ভুক্ত প্রতিটি রাস্তার কাজে অনিয়ম ও নিম্নমানের মালামাল ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ করছে কিন্তু উপজেলা প্রশাসন কিংবা সংশ্লিষ্ট দপ্তর কোনো ব্যবস্থা নিচ্ছে না। এতে হতাশ এলাকাবাসী। 

 

জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের আওতাধীন ধামরাই উপজেলায় গ্রামীণ বিভিন্ন রাস্তায় কয়েক কোটি টাকার কার্পেটিং ও ইটসলিংয়ের কাজ চলছে। এসব কাজে সংশ্লিষ্ট দপ্তরের তদারকির অভাবে কিংবা তাদের ম্যানেজ করে রাস্তায় নিম্নমানের মালামাল ব্যবহার করা হচ্ছে। এতে রাস্তার স্থায়ীত্বকাল কমে যাবে। এসব কাজে বাধাও দিচ্ছেন এলাকাবাসী। 

 

এসব রাস্তায় নিম্নমানের মালামাল ব্যবহারের প্রতিবাদ করেছেন যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী ইসহাক, বাইশাকান্দা ইউপি চেয়ারম্যানসহ এলাকাবাসী। নিম্নমানের উপকরণের কথা স্বীকার করে উপজেলা প্রকৌশলী আজিজুল হক বলেন, যেখানে অনিয়ম ও নিম্নমানের কাজের খবর পেয়েছি সেখানেই ভালো উপকরণ দেওয়ার ব্যবস্থা করেছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন