News71.com
 Bangladesh
 12 Feb 21, 09:00 PM
 285           
 0
 12 Feb 21, 09:00 PM

নাশকতা থেকে অল্পের জন্য বাঁচলেন সাংসদ তুহিন।।

নাশকতা থেকে অল্পের জন্য বাঁচলেন সাংসদ তুহিন।।

 

নিউজ ডেস্কঃ নাশকতার হাত থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের এমপি আনোয়ারুল আবেদিন খান তুহিন। আজ শুক্রবার বিকেলে তিনি এলাকার একটি কুলখানি থেকে ফেরার পথে তাঁকে বহনকারী চলন্ত গাড়ির চাকা খোলে দুর্ঘটনায় পতিত হন। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি। দুর্ঘটনায় তাকে বহনকারী গাড়ির বাম পাশের চাকা খোলে ছিটকে পড়লে সড়কে গাড়ি দেবে যায়। তবে এমপি তুহিনের কোনো ধরনের ক্ষতি হয়নি। এ তথ্য নিশ্চিত করেছেন এমপির ব্যক্তিগত সহকারী রিয়াজুল ইসলাম মন্ডল রিয়েল। 

 

এ বিষয়ে নান্দাইল ওসি মিজানুর রহমান আকন্দ জানান, খুবই দুঃখজনক ঘটনা। এ বিষয়ে ওই স্থানে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে দেখা হচ্ছে ওই সময় কারা গাড়ির আশপাশে ছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন