
নিউজ ডেস্কঃ দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৮ হাজার ২৫৩ জনের, যা গত বছরের ৬ মের পর সবচেয়ে কম। সর্বশেষ গত বছরের ৬ মে তিন জনের মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। আর গত ২৯ জানুয়ারি করোনায় মৃত্যু হয়েছিল সাতজনের। নতুন করে শনাক্ত হয়েছেন ৪০৪ জন। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ৩৯ হাজার ৯৭৫ জনে। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।