News71.com
 Bangladesh
 12 Feb 21, 06:02 PM
 277           
 0
 12 Feb 21, 06:02 PM

এনজিও ‘আশা’র প্রতিষ্ঠাতা সফিকুল হক চৌধুরী আর নেই।।

এনজিও ‘আশা’র প্রতিষ্ঠাতা সফিকুল হক চৌধুরী আর নেই।।

 

নিউজ ডেস্কঃ ক্ষুদ্র ঋণ প্রদানকারী বেসরকারি সংস্থা (এনজিও) ‘আশা’র প্রতিষ্ঠাতা সফিকুল হক চৌধুরী আর নেই।  বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক এই উপদেষ্টার (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। সফিকুল হক চৌধুরীর ব্যক্তিগত সহকারী ফারজানা ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। আজ শুক্রবার বাদ জুমা শ্যামলীর শিশুপল্লীতে জানাজা শেষে মিরপুর বুদ্ধিবীজী কবরস্থানে তার মরদেহ সমাহিত করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন