
নিউজ ডেস্কঃ প্রায় তিন হাজার বছর আগে পৃথিবীতে প্রায় ১৮টি সভ্যতা গড়ে উঠেছিল। তার মধ্যে গ্রিক সভ্যতার স্থান প্রথম। ইউরোপের দেশ গ্রীসে পাকিস্তানি অভিবাসীর সংখ্যা গরিষ্ঠতার কারণে; বাংলাদেশিদের উপর কারণে-অকারণে জেল খানা বা ডিটেনশন সেন্টার গুলোতে নির্যাতন চালায় পাকিস্তানিরা।
বৃহস্পতিবার রাতে গ্রীসের করিমতুস ডিটেনশন সেন্টারে তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে পাকিস্তানি ও বাংলাদেশিদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে বাংলাদেশি কয়েকজন আহত হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ক্যাম্পে নিয়ে আসা হয়েছে। ইউরো-বাংলা প্রেসক্লাব গ্রীসের সভাপতি জাকির হোসেন চৌধুরী মুন্না আহতদের দেখতে হাসপাতালে যান। এ সময় ভুক্তভোগীদের সাক্ষাৎকার নিতে চাইলে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা বাধা প্রদান করেন।