News71.com
 Bangladesh
 12 Feb 21, 05:43 PM
 217           
 0
 12 Feb 21, 05:43 PM

সেরা করদাতা সম্মাননা পেল বসুন্ধরা গ্রুপের ইস্ট ওয়েস্ট মিডিয়া।।

সেরা করদাতা সম্মাননা পেল বসুন্ধরা গ্রুপের ইস্ট ওয়েস্ট মিডিয়া।।

 

নিউজ ডেস্কঃ আবারও সেরা করদাতা সম্মাননা গ্রহণ করেছে দেশের বৃহৎ শিল্প উদ্যোক্তা পরিবার বসুন্ধরা গ্রুপের অঙ্গ-প্রতিষ্ঠান ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড। প্রতিষ্ঠানটি গত ২০১৯-২০ কর বছরে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে দ্বিতীয় সর্বোচ্চ আয়কর প্রদানকারি নির্বাচিত হওয়ায় সেরা করদাতা সম্মাননা হিসেবে ট্যাক্স কার্ড পেয়েছে। 

 

বৃহস্পতিবার রাজধানীর সেগুণ বাগিচায় কর অঞ্চল- ৫ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে কর কমিশনার সোয়ায়েব আহমেদের কাছ থেকে ইডব্লিউএমজিএলের পক্ষে সেরা করদাতা সম্মাননা গ্রহণ করেন প্রতিষ্ঠানটির উপ-মহাব্যবস্থাপক আব্দুল মান্নান। এ সময়ে তার সঙ্গে ছিলেন ইডব্লিউএমজিএলের আয়কর উপদেষ্টা অ্যাডভোকেট আশরাফ হোসেন খান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন