News71.com
 Bangladesh
 12 Feb 21, 10:40 AM
 264           
 0
 12 Feb 21, 10:40 AM

ডেসটিনির রফিকুল আমিন ও মোহাম্মদ হোসেনের আবেদন আপিল বিভাগে খারিজ।।

ডেসটিনির রফিকুল আমিন ও মোহাম্মদ হোসেনের আবেদন আপিল বিভাগে খারিজ।।

নিউজ ডেস্কঃ অর্থ পাচারের অভিযোগে দুই মামলায় অভিযোগ গঠনের বিরুদ্ধে ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমিন ও ডেসটিনি-২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসেনের করা আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।

 

ফলে ওই দুইজনের বিরুদ্ধে নিম্ন আদালতে মামলার বিচার চলতে বাধা নেই বলে জানিয়েছেন দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশীদ আলম খান। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগ বৃহস্পতিবার এ আদেশ দেন। ডেসটিনির দুই কর্মকর্তার পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট অন রেকর্ড হেলাল আমিন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন