News71.com
 Bangladesh
 12 Feb 21, 10:37 AM
 263           
 0
 12 Feb 21, 10:37 AM

করোনার টিকার স্পট রেজিস্ট্রেশন বন্ধ।। স্বাস্থ্যমন্ত্রী

করোনার টিকার স্পট রেজিস্ট্রেশন বন্ধ।। স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ করোনার টিকা নিতে এখন থেকে স্পট রেজিস্ট্রেশন বন্ধ। অনলাইন রেজিস্ট্রশন সহজে করা যাচ্ছে বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। 

 

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ২টায় রাজধানীর ইন্টার কন্টিনেন্টাল হোটেলে পরিবার পরিকল্পনা বিভাগের কার্যক্রম পেপারলেস ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পট রেজিস্ট্রশনের সমস্যা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, যারা আগে থেকে নিবন্ধন করে আসবেন শুধু তাদেরই টিকা দেওয়া হবে। অনুষ্ঠানে নাটোর, নোয়াখালী, লক্ষ্মীপুর এবং ঝিনাইদহ জেলার পরিবার পরিকল্পনা বিভাগীয় মাঠপর্যায়ের কার্যক্রম পেপারলেস ঘোষণা করা হয়।  

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন