News71.com
 Bangladesh
 12 Feb 21, 10:36 AM
 246           
 0
 12 Feb 21, 10:36 AM

৩৫ কোটি টাকার ভ্যাট ফাঁকি ডেল্টা লাইফের।। মামলা দায়ের

৩৫ কোটি টাকার ভ্যাট ফাঁকি ডেল্টা লাইফের।। মামলা দায়ের

 

নিউজ ডেস্কঃ ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে তদন্ত করে প্রায় ৩৫ দশমিক ১৭ কোটি টাকার ভ্যাট ফাঁকি উদঘাটন করেছে। ভ্যাট ফাঁকির প্রমাণ পাওয়ায় আজ ইন্স্যুরেন্স প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ভ্যাট আইনে মামলা করা হয়েছে।   ভ্যাট ফাঁকির সুনির্দিষ্ট অভিযোগ থাকায় ভ্যাট গোয়েন্দার সহকারী পরিচালক জনাব সায়মা পারভীন এর নেতৃত্বে একটি দল ইন্স্যুরেন্স কোম্পানির ২০১৩ সালের জানুয়ারি হতে ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত তদন্ত করে। 

 

ভ্যাট গোয়েন্দার দল তদন্তের স্বার্থে দলিলাদি দাখিলের জন্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে তলব করে। এর পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠান কর্তৃক দাখিলকৃত বার্ষিক সিএ রিপোর্ট, প্রতিবেদন, দাখিলপত্র (মূসক-১৯) এবং বিভিন্ন সময়ে প্রতিষ্ঠান কর্তৃক জমাকৃত ট্রেজারি চালানের কপি ও অন্যান্য দলিলাদি হতে প্রাপ্ত তথ্য-উপাত্তের আড়াআড়ি যাচাই করে প্রতিবেদন প্রস্তুত করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন