News71.com
 Bangladesh
 12 Feb 21, 10:33 AM
 250           
 0
 12 Feb 21, 10:33 AM

কোনো দেশেই বাক-স্বাধীনতায় পরম বলতে কিছু নেই।। জয়

কোনো দেশেই বাক-স্বাধীনতায় পরম বলতে কিছু নেই।। জয়

 

নিউজ ডেস্কঃ বিশ্বের কোনো দেশেই বাক-স্বাধীনতায় পরম বা অসীম বলতে কিছু নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। দেশের ডিজিটাল নিরাপত্তা আইন ইউরোপের অন্যান্য দেশের বিদ্যমান আইনের অনুকরণেই করা হয়েছে বলেও জানান তিনি। 

 

সজীব ওয়াজেদ জয় বলেছেন, ‘কারও ক্ষতি করার অধিকার আপনার নেই।’ বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জয় এসব কথা বলেন। বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইনের সমালোচনা বন্ধ করার পরামর্শ দিয়েছেন তিনি।

 

সজীব ওয়াজেদ জয় লিখেছেন, ফ্রান্সে অনলাইনে এক পোস্টের মাধ্যমে আইন লঙ্ঘনের অভিযোগে প্রধান সারির এক রাজনৈতিক নেতাকে বিচারের সম্মুখীন করা হয়েছে। আমরা ফ্রান্স ও জার্মানির মতো (যেখানে হেট স্পিচ, হলোকাস্ট ডিনায়েল নিষিদ্ধ) ইউরোপীয় দেশের আদলে আমাদের ডিজিটাল নিরাপত্তা আইন তৈরি করেছি।তিনি বলেন, যারা আমাদের ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে অভিযোগ করে আসছেন, তাদের উচিত পশ্চিমা প্রভুদের কাছে কান্নাকাটি বন্ধ করা। কারণ সেই বেশির ভাগ পশ্চিমা প্রভুর দেশে একই ধরনের আইন রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন