
নিউজ ডেস্কঃ বেসরকারি খাতের উদ্যোক্তাদের সেবা নিশ্চিত করতে সরকারি সেবাদাতা সংস্থাগুলোর দায়িত্বে থাকা ব্যক্তিদের মানসিকতার ইতিবাচক পরিবর্তন হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন বোর্ড (বিডা) নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে সংস্থাটির মিলনায়তনে ৪টি সেবাদাতা প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে এ কথা জানান তিনি। এর আওতায় আসা প্রতিষ্ঠানগুলো হলো বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, নিবন্ধন অধিদপ্তর, ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশব কর্তৃপক্ষ ও বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড।
এ সময় জানানো হয় এ সংস্থাগুলো ১৭টি সেবা নিশ্চিত করবে। এ সময় বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, যেহেতু বাংলাদেশের জিডিপির ৮০ ভাগের বেশি আসে বেসরকারি খাত থেকে; তাই তাদের বিনিয়োগকে সহজ করতে দরকারি সব সেবা নিশ্চিত করতে সরকারের সব পর্যায়ের কর্মকর্তাদের আরও আন্তরিক হওয়া দরকার। সেবা সঠিক সময়ে দেওয়া হচ্ছে কি-না তা নিশ্চিত করতে নজরদারি বাড়াতে হবে।