News71.com
 Bangladesh
 10 Feb 21, 09:40 PM
 331           
 0
 10 Feb 21, 09:40 PM

গাজীপুরে বাসা-বাড়িতে আগুন।। শিশুর মৃত্যু

গাজীপুরে বাসা-বাড়িতে আগুন।। শিশুর মৃত্যু

 

নিউজ ডেস্কঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় বাসা-বাড়িতে আগুন লেগে এক শিশুর মৃত্যু হয়েছে। আগুনে ওই বাসা-বাড়ির ১৮টি কক্ষ পুড়ে গেছে। বুধবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিশু গাইবান্ধার সাঘাটা থানার পাকুলি এলাকার বাদল মিয়ার ছেলে ইসমাইল (১)। তারা সপরিবারে ওই বাসা-বাড়িতে ভাড়া থাকতো। 

 

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কবিরুল আলম জানান, তেলিরচালা এলাকার রেজাউল করিমের টিনশেড বাসা বাড়িতে গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে আগুন লাগে। এ সময় আগুন মুহূর্তের মধ্যে আশেপাশের কক্ষে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। এক পর্যায়ে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, আগুনে পুড়ে ইসমাইল নামের এক শিশু মারা গেছে। এছাড়া ওই বাসা বাড়ির ১৮টি কক্ষ আগুনে পুড়ে যায়। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন