News71.com
 Bangladesh
 10 Feb 21, 09:39 PM
 355           
 0
 10 Feb 21, 09:39 PM

সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের উপদেষ্টা এম এ গণি আর নেই।।

সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের উপদেষ্টা এম এ গণি আর নেই।।

নিউজ ডেস্কঃ সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান কমিটির উপদেষ্টা এম এ গণি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি বুধবার স্থানীয় সময় ভোর সাড়ে ৩টায় যুক্তরাজ্যের লন্ডনে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

 

এম এ গণির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান। তারা এম এ গণির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন