News71.com
 Bangladesh
 10 Feb 21, 09:35 PM
 329           
 0
 10 Feb 21, 09:35 PM

ভ্যাকসিন নিয়ে কারও কথায় কান দিলে চলবে না।। প্রধানমন্ত্রী

ভ্যাকসিন নিয়ে কারও কথায় কান দিলে চলবে না।। প্রধানমন্ত্রী

 

নিউজ ডেস্কঃ করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়ে কারও কোনো কথায় কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ আহ্বান জানান। কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হন। প্রধানমন্ত্রী বলেন, করোনা ভাইরাসের টিকা দেওয়া শুরু হয়ে গেছে। এ নিয়ে অনেকের অনেক কথা শুনতে হয়। কোনো দিকে কান দিলে চলবে না। মানুষের ভয়টা দূর করতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন