
নিউজ ডেস্কঃ করোনা এখন বিশ্বব্যাপী একটি সমস্যা। এটি মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার। বুধবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীতে বেক্সিমকোর নতুন পিপিই পার্ক উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।
সাভারে প্রায় ১০ কোটি ডলার ব্যয়ে গড়ে তোলা হয়েছে পিপিই উৎপাদন কেন্দ্রটি। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, সরকারের দ্রুত উদ্যোগে অনেক দেশের আগেই টিকা পেয়েছে বাংলাদেশ। খুব শিগগিরই শিক্ষক এবং শিক্ষাপ্রতিষ্ঠান সংশ্লিষ্টদের টিকা দেওয়া হবে যাতে দ্রুততম সময়ের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া যায় বলেও জানান তিনি।