
নিউজ ডেস্কঃ বাংলাদেশে সফররত মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ শহিদকে আশ্বস্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘মালদ্বীপের জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশ সব ধরনের সহযোগিতা প্রদান করবে।’ আব্দুল্লাহ শহীদ আজ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তার সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে এলে তিনি এই আশ্বাস দেন। এসময় প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা করতে বাংলাদেশ এখন তার নিজস্ব ‘প্রশমন’ ও ‘অভিযোজন’ পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করছে।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম. এম. ইমরুল কায়েস বলেন, ‘ক্লাইমেট ভালনারেবল ফোরাম (সিভিএফ) এর সভাপতি হিসেবে শেখ হাসিনা আশ্বাস দিয়েছেন যে, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় মালদ্বীপকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করবে।’