News71.com
 Bangladesh
 10 Feb 21, 02:03 PM
 302           
 0
 10 Feb 21, 02:03 PM

বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ দেবে মালদ্বীপ।।

বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ দেবে মালদ্বীপ।।

 

নিউজ ডেস্কঃ বাংলাদেশ সফররত মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ শহীদ বলেছেন, চুক্তির ভিত্তিতে দৃঢ় কাঠামো তৈরি করে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ দেবে মালদ্বীপ। রোহিঙ্গা শরণার্থীদের ইস্যুতে বাংলাদেশকে সহায়তা করার বিষয়টিও পুনর্ব্যক্ত করেছেন তিনি।

 

গতকাল মঙ্গলবার রাজধানীতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দ্বিপক্ষীয় আলোচনা শেষে আয়োজিত এক যৌথ প্রেস ব্রিফিংয়ে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

 

আবদুল্লাহ শহীদ বলেন, ‘আজ আমরা দুটি স্মারকে স্বাক্ষর করছি। বাংলাদেশ থেকে জনশক্তি নিয়োগের জন্য একটি দৃঢ় কাঠামো স্থাপনের মাধ্যমে দুই দেশের মধ্যে জনশক্তি নিয়োগের বিষয়ে সমঝোতা স্মারক রয়েছে।’ দুই দেশের ফরেন সার্ভিসের কর্মকর্তাদের প্রশিক্ষণের বিষয়ে সহযোগিতার লক্ষ্যে মালদ্বীপের ফরেন সার্ভিস ইনস্টিটিউট এবং বাংলাদেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে দ্বিতীয় সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়েছে বলে জানান তিনি।

 

আলোচনায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ শহীদ নিজ নিজ দেশের প্রতিনিধিদের নেতৃত্ব দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন