
নিউজ ডেস্কঃ দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে পৌর নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ায় বরিশালের বানারীপাড়া পৌর আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও উপেজলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক মিন্টুসহ চারজনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) রাত ১০টায় বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে বানারীপাড়া পৌর নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ায় উপেজলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক মিন্টু, বিদ্রেহী প্রার্থীকে প্রত্যক্ষ সমার্থন ও নির্বাচনে সহযোগিতা করায় পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাহফুজুর হক মাসুম, ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান এবং আওয়ামী লীগ নেতা ছাইয়েদুল ইসলাম সাইয়েদ বহিষ্কার করা হয়েছে।