News71.com
 Bangladesh
 10 Feb 21, 01:56 PM
 247           
 0
 10 Feb 21, 01:56 PM

যশোর, কালাই ও মীর কাদিম পৌরসভা নির্বাচনে স্থগিতাদেশ হাইকোর্টের।।

যশোর, কালাই ও মীর কাদিম পৌরসভা নির্বাচনে স্থগিতাদেশ হাইকোর্টের।।

 

নিউজ ডেস্কঃ যশোর সদর, জয়পুরহাটের কালাই ও মুন্সীগঞ্জের মীর কাদিম পৌরসভার নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট। তিন মাসের জন্য এ স্থগিতাদেশ দেওয়া হয়েছে। 

 

বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ গতকাল মঙ্গলবার এ আদেশ দেন। সীমানা বিরোধ ও ভোটার তালিকা হালনাগাদ না করার অভিযোগ এনে সংশ্লিষ্ট এলাকার ভোটারদের করা পৃথক তিনটি রিট আবেদনে এ আদেশ দেন আদালত।

 

রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট পংকজ কুমার কুন্ডু, অ্যাডভোকেট এ এফ এম হাকিম ও শাহ মোহাম্মদ ইজাজ রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ এম. রাসেল চৌধুরী ও সহকারি অ্যাটর্নি জেনারেল এমজি সরোয়ার পায়েল।

 

ঘোষিত তফসিল অনুযায়ী মুন্সীগঞ্জের মীর কাদিম ও জয়পুরহাটের কালাই পৌরসভায় ১৪ ফেব্রুয়ারি এবং যশোর সদর পৌরসভায় ২৮ ফেব্রুয়ারি ভোটগ্রহণের দিন। যশোরে সীমানা বিরোধ নিয়ে মো. আবদুল্লাহসহ তিনজন, জয়পুরহাটের কালাই পৌরসভার ভোটার তালিকায় ৪০০ মৃত ব্যক্তির নাম থাকায় এবং অনেকেই ভোটার তালিকা থেকে বাদ পড়ায় ওই পৌরসভার ৫ জন বাসিন্দা এবং সীমানা সংক্রান্ত জটিলতা ও ভোটার তালিকা হালনাগাদ না করায় মীর কাদিম পৌরসভা নির্বাচন স্থগিত চেয়ে রিট আবেদন করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন