News71.com
 Bangladesh
 10 Feb 21, 01:55 PM
 256           
 0
 10 Feb 21, 01:55 PM

অবৈধভাবে বালু উত্তোলন।। ৯টি ড্রেজার মেশিন ও প্রায় ৫ হাজার মিটার পাইপ জব্দ

অবৈধভাবে বালু উত্তোলন।। ৯টি ড্রেজার মেশিন ও প্রায় ৫ হাজার মিটার পাইপ জব্দ

 

নিউজ ডেস্কঃ জামালপুরের দেওয়ানগঞ্জের জিঞ্জিরাম নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ৯টি ড্রেজার মেশিন ও প্রায় ৫ হাজার মিটার পাইপ জব্দ করেছে উপজেলা প্রশাসন। 

 

গতকাল মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত টানা ৮ ঘণ্টার অভিযানে উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী ব্রিজের পূর্বপাশে লম্বাপাড়া গ্রামের জিঞ্জিরাম নদী থেকে এসব ড্রেজার মেশিন ও পাইপ জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন