
নিউজ ডেস্কঃ বিশ্বব্যাপী জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে আরো বেশি সংখ্যক বাংলাদেশী শান্তিরক্ষী মোতায়েন করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ। এ সময় সেনাবাহিনী প্রধান জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের প্রতি বাংলাদেশের অবিচল প্রতিশ্রুতি ও অব্যাহত সমর্থনের কথা আবারো তুলে ধরেন।
নিউইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) বিকেলে জাতিসংঘের পিস অপারেশন বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যঁ-পিয়েরে ল্যাক্রুয়া এবং অপারেশনাল সাপোর্ট বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খারের সঙ্গে বৈঠককালে তিনি এই আহ্বান জানান।
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম ও জাতিসংঘ সদর দপ্তরের শান্তিরক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আরো বাংলাদেশী অফিসারকে পদায়নের জন্যেও অনুরোধ করেন জেনারেল আজিজ আহমেদ।